নিউজ ইয়র্কের ১৯তম কংগ্রেসনাল জেলার চমৎকার মানুষের প্রতিনিধিত্ব করতে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন অবিশ্বাস্য প্রার্থী পিটার ওবার্যাকারকে সমর্থন জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তিনি জোশ রাইলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি একজন প্রকৃত র্যাডিক্যাল লেফট এক্সট্রিমিস্ট এবং সেন্ট্রাল নিউ ইয়র্কের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন না। জোশ রাইলি উন্মুক্ত সীমান্ত, পুরুষদের নারীদের খেলায় অংশগ্রহণ, সকলের জন্য রূপান্তরকামিতা (ট্রান্সজেন্ডার), পুলিশে অর্থায়ন বন্ধ করতে চান এবং আপনার দ্বিতীয় সংশোধনী অর্থাৎ আপনার বন্দুক কেড়ে নিতে চান। দুঃখজনকভাবে, তিনি ইতিহাসের সবচেয়ে বড় কর হ্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং নিউ ইয়র্কের ১৯ নম্বর জেলার একটি বড় ফ্যাক্টর গ্রামীণ স্বাস্থ্যসেবাকে ধ্বংস করার জন্য তীব্র লড়াই করেছেন। তিনি হোয়াইট হাউসে তাঁর আইনজীবী হিসেবে ‘স্লিপি জো বাইডেন’-এর প্রতিনিধিত্ব করেছিলেন। এটি কীভাবে কাজ করেছিল? তিনি পুরোপুরি উগ্র বামদের দ্বারা নিয়ন্ত্রিত যাদের মনে একটাই লক্ষ্য রয়েছে, আমাদের দেশকে ধ্বংস করা! অন্যদিকে, পিটার ওবার্যাকার একজন অত্যন্ত সফল “মিট মার্কেট” ব্যবসায়ী, নিবেদিতপ্রাণ জনসেবক এবং বর্তমানে স্টেট সিনেটর হিসেবে অত্যন্ত প্রশংসিত ও বিজয়ী ক্যারিয়ারের মাধ্যমে তাঁর সম্প্রদায়ের সেবা করে চলেছেন। আপনার পরবর্তী কংগ্রেসম্যান হিসেবে, তিনি অর্থনীতিকে প্রসারিত করতে, কর ও প্রবিধান কমাতে, মার্কিন শক্তির প্রাধান্য উন্মুক্ত করতে, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে, অভিবাসী অপরাধ থামাতে, আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে, আমাদের সাহসী সামরিক বাহিনী/ভেটারানদের শক্তিশালী করতে, নির্বাচন ব্যবস্থার সততা এগিয়ে নিতে এবং সর্বদা অবরুদ্ধ দ্বিতীয় সংশোধনী রক্ষা করতে ক্লান্তিহীনভাবে লড়াই করবেন। নিউজ ইয়র্কের ১৯তম কংগ্রেসনাল জেলার পরবর্তী প্রতিনিধি হওয়ার জন্য পিটার ওবার্যাকার আমার সম্পূর্ণ ও সর্বাত্মক সমর্থন পাচ্ছেন। রিপাবলিকান প্রাইমারির নির্বাচন আগামী মঙ্গলবার, ২৩ জুন। বাইরে আসুন এবং পিটারের পক্ষে ভোট দিন — তিনি কখনই আপনাকে নিরাশ করবেন না! আপনার ভোটদানের কেন্দ্রটি এখানে খুঁজে নিন:

Credits from Donald Trump Truth Social Network