আমি বিমানবাহিনীর একটি ঘাঁটিতে রয়েছি। ঘাঁটির কমান্ডারের সাথে আমি কথা বলেছি, তাঁদের প্রস্তুতি, দৃঢ় সংকল্প এবং প্রয়োজনের মুহূর্তে শত্রুদের ওপর আঘাত হানার সক্ষমতা দেখে আমি অভিভূত হয়েছি। আমি আমাদের শত্রুদের উদ্দেশে বলছি: আমাদের পরীক্ষা করতে আসবেন না, আজ পর্যন্ত আপনারা যতটা আঘাত সহ্য করেছেন তার চেয়েও কঠোর আঘাতের মুখোমুখি হবেন। আর আমাদের সাহসী পুরুষ ও নারী পাইলট, গ্রাউন্ড ক্রু, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েল সরকারের বদৌলতে আমরা কী বিপুল সাফল্য অর্জন করেছি তা আমরা সবাই জানি। আমরা নিজেদের রক্ষা করতে বদ্ধপরিকর। আমাদের পরীক্ষা করতে আসবেন না।