ইসরায়েলি সেনাবাহিনী পুরো সপ্তাহজুড়ে একই সঙ্গে ইরান এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে। 

হামলার অংশ হিসেবে, সামরিক গোয়েন্দা অধিদপ্তরের নির্দেশনায় বিমান বাহিনী ইরানের বিভিন্ন এলাকায় ইরানি সন্ত্রাসী রেজিিমের ২৫০টির বেশি অবকাঠামো এবং পুরো লেবাননজুড়ে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের অবকাঠামোতে হামলা চালিয়েছে। 

 সাপ্তাহিক ছুটির দিনে ইরানে, ইরানি সন্ত্রাসী রেজিিমের ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে:

  • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সাইট
  • উৎক্ষেপণের জন্য প্রস্তুত লঞ্চার
  • বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
  • মানবহীন বিমান
  • ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে এমন ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সাইট

সাপ্তাহিক ছুটির দিনে লেবাননে, হিজবুল্লাহর ১৭০টির বেশি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। 

যুদ্ধের শুরু থেকে, ইসরায়েলি সেনাবাহিনী আকাশ, সমুদ্র এবং স্থলপথ থেকে হিজবুল্লাহর ৮০০ জনের বেশি সন্ত্রাসীকে খতম করেছে।

একই সঙ্গে, লক্ষ্যভিত্তিক স্থল অভিযান গভীর করতে এবং সন্ত্রাসীদের খতম করতে দক্ষিণ লেবাননে চারটি ডিভিশন কার্যক্রম চালাচ্ছে।

৩৬তম ডিভিশনের সেনারা বহু অস্ত্রশস্ত্র খুঁজে বের করেছে এবং হিজবুল্লাহর বহু সন্ত্রাসীকে খতম করেছে। গোলানি ব্রিগেড কম্ব্যাট টিমের সেনারা ১০০টির বেশি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে। এছাড়া, সেনারা ১০টির বেশি অপারেশনাল শ্যাফট খুঁজে বের করে ধ্বংস করেছে। ৭ম ব্রিগেড কম্ব্যাট টিমের সেনারা আজ (শনিবার) আরপিজি, মাইন, মেশিনগান এবং অন্যান্য অস্ত্রসহ একটি অস্ত্রভাণ্ডার খুঁজে পেয়েছে।

সপ্তাহজুড়ে, ৯১তম ডিভিশনের সেনারা তারা যে এলাকায় তৎপর রয়েছে সেখানে এক সশস্ত্র সন্ত্রাসীকে শনাক্ত করে। দ্রুত পদক্ষেপ নিয়ে, সেনারা শেল নিক্ষেপ করে সেই সন্ত্রাসীকে খতম করে।

১৬২তম ডিভিশনের সেনাদলের কার্যক্রমের অংশ হিসেবে, ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী বেশ কয়েকটি লঞ্চিং সেলকে খতম করা হয়েছে। এছাড়াও, দক্ষিণ লেবাননে অভিযানের সময় সেনাসদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণকারী এক সন্ত্রাসীকে সেনারা খতম করে।

১৪৬তম ডিভিশনের সেনারা আমাদের বাহিনীর দিকে রকেট নিক্ষেপকারী চার সন্ত্রাসীকে খতম করেছে।