আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারেক, যিনি অসাধারণ একটি কাজ করেছেন, তাকে সিরিয়ার বিশেষ রাষ্ট্রদূতের পাশাপাশি ইরাকের বিশেষ রাষ্ট্রদূতের দায়িত্বও দেওয়া হবে, কারণ আমরা সিরিয়া ও ইরাক সরকারের সাথে আমাদের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিচ্ছি এবং তাদের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে! টম তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে বহাল থাকবেন এবং মার্কিন পররাষ্ট্র দফতরের পূর্ণ সমর্থ নিয়ে কাজ করবেন। টম ব্যারেক যে কাজ করেছেন এবং আমাদের দেশের সেবা করার জন্য তার যে অবিরাম সদিচ্ছা রয়েছে, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প
আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারেক, যিনি অসাধারণ একটি কাজ করেছেন,
ট্রাম্প রাষ্ট্রদূত টম ব্যারেককে সিরিয়া ও ইরাকের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন এবং একই সাথে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্বেও বহাল রেখেছেন।



