জেরুজালেম, ২৫ মার্চ, ২০২৬ (টিপিএস-আইএল) — ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করেছে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসারে দেশের সমুদ্র সৈকতগুলো এই মুহূর্তে বন্ধ থাকবে।
ইসরায়েলের আনুষ্ঠানিক বসন্ত/গ্রীষ্মকালীন সমুদ্র সৈকত মৌসুম আজ, বুধবার, ২৫ মার্চ, ২০২৬ তারিখে শুরু হওয়ার কথা ছিল। তবে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া এবং নির্দেশিকা শিথিল না করা পর্যন্ত সমুদ্র সৈকতগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
তবে, সমুদ্র সৈকতগুলো খোলার প্রস্তুতির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১শ ৬০টি লাইফগার্ড স্টেশনে স্নান মৌসুম চালুর জন্য তাদের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে, যার মধ্যে পৃথক স্নানের জন্য ১৬টি লাইফগার্ড স্টেশন রয়েছে: ভূমধ্যসাগরে ১০৬টি স্টেশন, গ্যালিলী সাগরে ৩৪টি স্টেশন, মৃত সাগরে ১৬টি স্টেশন এবং লোহিত সাগরে ৪টি স্টেশন।
মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় কর্তৃপক্ষকে বিদ্যমান সমুদ্র সৈকতগুলোর মানোন্নয়ন এবং নতুন স্নান সৈকত যুক্ত করার ক্ষেত্রে সহায়তার অংশ হিসেবে ২০২৬ সালের মধ্যে তিনটি নতুন স্নান সৈকত ঘোষণার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।



