আইওয়ার ২য় কংগ্রেসনাল জেলার চমত্কার মানুষের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ‘MAGA’ দেশপ্রেমিক জো মিচেলকে সমর্থন জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগে আমার প্রশাসনের সাবেক নিয়োগপ্রাপ্ত এবং আইওয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ রাজ্য আইনপ্রণেতা হিসেবে, জো প্রমাণ করেছেন যে তার চমৎকার রাজ্য ও দেশের অবিশ্বাস্য মানুষের জন্য জোরালো ফলাফল বয়ে আনার সাহস ও প্রজ্ঞা রয়েছে। আপনাদের পরবর্তী কংগ্রেসম্যান হিসেবে, জো আমাদের অর্থনীতি বৃদ্ধি করতে, কর ও প্রবিধান কমাতে, আমাদের কৃষকদের পক্ষে দাঁড়াতে, ‘মেড ইন ইউএসএ’ প্রচার করতে, মার্কিন জ্বালানি আধিপত্য এগিয়ে নিতে, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে, অভিবাসী অপরাধ রোধ করতে, আমাদের সাহসী সামরিক বাহিনী/ভেটারানদের সমর্থন করতে, আমাদের নির্বাচন সুরক্ষিত রাখতে এবং সর্বদা অবরুদ্ধ দ্বিতীয় সংশোধনী রক্ষায় অক্লান্ত লড়াই করবেন। আইওয়ার ২য় কংগ্রেসনাল জেলা থেকে পরবর্তী প্রতিনিধি হওয়ার জন্য জো মিচেল আমার সম্পূর্ণ এবং সর্বাত্মক সমর্থন পেয়েছেন। নির্বাচনের দিন হলো মঙ্গলবার, ২ জুন। বাইরে যান এবং জো-কে ভোট দিন—তিনি কখনই আপনাদের নিরাশ করবেন না! আপনার ভোটদানের কেন্দ্র এখানে খুঁজুন:

ক্রেডিট: ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক