এনার্জি অ্যান্ড কমার্স কমিটিতে আজ দ্য সানশাইন প্রটেকশন অ্যাক্ট সংবলিত একটি বিলের ওপর বড় ভোট (৪৮-১!) হয়েছে, যা ডেলাইট সেভিং টাইমকে স্থায়ী করতে যাচ্ছে! এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ, শহর ও রাজ্যগুলোকে ঘড়ি পরিবর্তনের জন্য বাধ্য করার পেছনে প্রতি বছর শত শত কোটি ডলার খরচ হয়। এর মধ্যে অনেক ঘড়ি টাওয়ারে অবস্থিত এবং বছরে দুবার এটি করার জন্য ভারী যন্ত্রপাতি ভাড়া নেওয়া বা ব্যবহার করার খরচ অত্যন্ত বেশি! হাউস বা প্রতিনিধি পরিষদ ‘দ্য হাইওয়ে বিল’-এর সঙ্গে দ্য সানশাইন প্রটেকশন অ্যাক্ট যুক্ত করতে যাচ্ছে। ট্রয় নেহুলস এবং ভোটদানকারী সকল সদস্যের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তার পক্ষে অসাধারণ কাজ হয়েছে। আমি দ্য সানশাইন প্রটেকশন অ্যাক্ট আইনে পরিণত করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে যাচ্ছি। মানুষের পক্ষে “ঘড়ি” নিয়ে দুশ্চিন্তা বন্ধ করার সময় এসেছে, পাশাপাশি এই হাস্যকর, বছরে দুবার ঘড়ি পরিবর্তনের পেছনে যে সমস্ত কাজ ও অর্থ ব্যয় হয় তা তো আছেই। এটি রিপাবলিকান পার্টির জন্যও একটি খুব সুন্দর জয় হবে। এটি লুফে নিন! আমরা অনেক বেশি জনপ্রিয় বিকল্প ডেলাইট সেভিংয়ের সঙ্গেই যাচ্ছি, যা আপনাকে দীর্ঘতর, উজ্জ্বলতর একটি দিন উপহার দেয়—আর কে এর বিরুদ্ধে যেতে পারে—এটি একটি সহজ বিষয়! এই গুরুত্বপূর্ণ বিলটিকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ, বিশেষ করে চেয়ারম্যান ব্রেট গুথ্রি এবং ভর্ন বুকানন। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প
আজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটিতে একটি বিলের ওপর বড় ভোট (৪৮-১!) যার মধ্যে রয়েছে 'দ্য সানশাইন প্রটেকশন অ্যাক্ট'
ডেলাইট সেভিং টাইমকে স্থায়ী করতে দ্য সানশাইন প্রটেকশন অ্যাক্টের পক্ষে হাউস বা প্রতিনিধি পরিষদের ভোটের প্রশংসা করেছেন ট্রাম্প, এটিকে রিপাবলিকান পার্টির জন্য একটি "খুব সুন্দর জয়" হিসেবে অভিহিত করেছেন।



