আমাদের পরবর্তী স্বাস্থ্য ও মানব সেবা (এইচএইচএস) উপমন্ত্রী হিসেবে ক্রিস ক্লম্প @1klomp-এর মনোনয়ন ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! আমার প্রশাসনে তাঁর দ্রুত অগ্রগতি প্রমাণ করে যে তিনি একজন সম্ভাবনাময় তারকা। ক্রিস একজন শক্তিশালী ও অনুপ্রেরণাদায় নীতিনির্ধারক এবং অত্যন্ত সফল উদ্যোক্তা। ক্রিস যেখানেই যান, সেখানেই আস্থা অর্জন করেন। তিনি নীতিগত মানুষ এবং আমেরিকান জনগণের সেবায় এবং আমাদের ভেঙে যাওয়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঠিক করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এইচএইচএস একটি বিশাল এবং জটিল সংস্থা, কিন্তু ক্রিস এটি কীভাবে চালাতে হয় তা ঠিকই জানেন। তিনি মেডিকেয়ার পরিচালনা এবং দৈনন্দিন কার্যক্রম তদারকিতে দারুণ কাজ করছেন। সেক্রেটারি কেনেডি, ডা. ওজ এবং আমি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছি! একটি বড় ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে ক্রিসের অভিজ্ঞতা তাঁকে অত্যন্ত প্রয়োজনীয় প্রধান সংস্কারগুলো এগিয়ে নেওয়ার মতো দৃঢ়তা দিয়েছে, যার মধ্যে রয়েছে আমার ঐতিহাসিক ‘মোস্ট ফেভারড নেশন’ ড্রাগ প্রাইসিং পলিসি, যা অবশেষে আমেরিকান জনগণের ওপর ভর করে বিদেশিদের সুযোগ নেওয়া বন্ধ করবে। অন্যান্য দেশের ন্যায্য হিস্যা পরিশোধ করার সময় এসেছে এবং তারা তা করছে! গত এক বছরে আমাদের ওষুধের দাম ব্যাপকভাবে কমেছে। ক্রিস আমেরিকাকে সবার আগে রাখেন এবং আমেরিকাকে আবার মহান ও স্বাস্থ্যকর করে তুলতে স্বাস্থ্যসেবা সংস্কার করবেন। অভিনন্দন ক্রিস! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প
আমাদের পরবর্তী স্বাস্থ্য ও মানব সেবা (এইচএইচএস) উপমন্ত্রী হিসেবে ক্রিস ক্লম্প @1klomp-এর মনোনয়ন ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি!
আমাদের পরবর্তী স্বাস্থ্য ও মানব সেবা (এইচএইচএস) উপমন্ত্রী হিসেবে ক্রিস ক্লম্প @1klomp-এর মনোনয়ন ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি!



