এটি আমার অত্যন্ত সম্মানের যে আমি অত্যন্ত সম্মানিত স্টেট সিনেটর এবং সাহসী ইউ.এস. নেভি ভেটেরান জন ব্রাউনকে সমর্থন করছি, যিনি ওয়াশিংটনের ৩য় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের অসাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। জন মারি গ্লুসেনক্যাম্প পেরেজের বিরুদ্ধে লড়ছেন, যিনি একটি ভয়াবহ ট্র্যাক রেকর্ডসহ একজন সত্যিকারের র‍্যাডিক্যাল লেফট এক্সট্রিমিস্ট এবং যিনি দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন না। মারি গ্লুসেনক্যাম্প পেরেজ উন্মুক্ত সীমান্ত, নারীদের খেলায় পুরুষদের অংশগ্রহণ, সবার জন্য হিজড়া মতাদর্শ, পুলিশ বাহিনী বিলুপ্তকরণ চান এবং আপনার দ্বিতীয় সংশোধনী অর্থাৎ আপনার বন্দুক কেড়ে নিতে চান। দুঃখজনকভাবে, তিনি ইতিহাসের সবচেয়ে বড় কর হ্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং ওয়াশিংটনের ৩য় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের একটি বড় ফ্যাক্টর গ্রামীণ স্বাস্থ্যসেবা ধ্বংস করার জন্য প্রচণ্ড লড়াই করেছেন। বিপরীতে, জন ব্রাউন প্রবৃদ্ধি সমর্থক নীতিগুলিকে এগিয়ে নিতে, আমেরিকার জ্বালানি আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং সব ওয়াশিংটনবাসীর জন্য বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ মাটি নিশ্চিত করতে ক্লান্তিহীনভাবে লড়াই করেন। কংগ্রেসে জন অর্থনীতি চাঙ্গা করতে, কর ও নিয়মকানুন কমাতে, ‘মেইড ইন দ্য ইউ.এস.এ.’ প্রচার করতে, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে, অভিবাসী অপরাধ থামাতে, আমাদের মহান সামরিক বাহিনী ও ভেটেরানদের সমর্থন করতে এবং সর্বদা হুমকির মুখে থাকা আমাদের দ্বিতীয় সংশোধনী রক্ষা করতে কঠোর পরিশ্রম করবেন। ওয়াশিংটনের ৩য় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের পরবর্তী প্রতিনিধি হওয়ার জন্য জন ব্রাউনের প্রতি আমার সম্পূর্ণ ও সর্বাত্মক সমর্থন রয়েছে—তিনি আপনাদের ককনো নিরাশ করবেন না!

Credits from Donald Trump Truth Social Network