কংগ্রেসম্যান নিক ল্যাংওর্থি একজন ‘আমেরিকা ফার্স্ট’ দেশপ্রেমিক, যিনি নিউইয়র্কের ২৩তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে দারুণ কাজ করছেন! অত্যন্ত বিশিষ্ট ও সম্মানিত মার্কিন কংগ্রেসম্যান হওয়ার আগে নিক নিউইয়র্ক রিপাবলিকান স্টেট কমিটির শক্তিশালী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন ‘মাগা’ যোদ্ধা, যিনি শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন, নিক আমাদের অর্থনীতি বৃদ্ধি করতে, কর ও প্রবিধান কমাতে, ‘মেড ইন দ্য ইউ.এস.এ.’ প্রচার করতে, আমেরিকার জ্বালানি আধিপত্য এগিয়ে নিতে, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে, আমাদের সাহসী সামরিক বাহিনী/ভেটারানদের সমর্থন করতে এবং সর্বদা অবরুদ্ধ দ্বিতীয় সংশোধনী রক্ষা করতে কঠোর পরিশ্রম করছেন। নিক ল্যাংওর্থি পুনর্নির্বাচনের জন্য আমার সম্পূর্ণ এবং সর্বাত্মক সমর্থন পেয়েছেন — তিনি আপনাকে কভিও নিরাশ করবেন না! আপনার ভোটিং লোকেশন এখানে খুঁজুন:

ক্রেডিট: ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক