দুর্ভাগ্যবশত, একটি দুর্দান্ত কাজ করার পর, তুলসি গ্যাবার্ড ৩০ জুন প্রশাসন ত্যাগ করবেন। তাঁর চমৎকার স্বামী আব্রাহামের সম্প্রতি একটি বিরল ধরনের অস্থি ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি সংগত কারণেই তাঁর পাশে থাকতে চান, যাতে তাঁরা একসাথে একটি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তাঁকে পুনরায় সুস্থ করে তুলতে পারেন। আমার কোনো সন্দেহ নেই যে তিনি শীঘ্রই আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবেন। তুলসি একটি অবিশ্বাস্য কাজ করেছেন এবং আমরা তাঁকে মিস করব। তাঁর অত্যন্ত সম্মানিত প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যারন লুকাস ভারপ্রাপ্ত ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প