ইসরায়েলের কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় ‘রোয়ার অব দ্য লায়ন’ অভিযানের সময় যে সমস্ত খামার পরোক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের জন্য ৪ কোটি ৫০ লাখ শেকেলের (১ কোটি ২৫ লাখ ডলার) সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে।
কৃষি খাতকে অভিযানের জন্য প্রণীত বিস্তৃত অর্থনৈতিক সহায়তা আইন থেকে বাদ দেওয়ার পর, সামরিক অভিযানের কারণে অপারেশনাল রাজস্ব ঘাটতির জন্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়াই এই পরিকল্পনার লক্ষ্য।
যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার যেসব বিষয় জানানো হয়েছে তার মধ্যে রয়েছে পোল্ট্রি ফার্ম, গ্রিনহাউস, বাগান, প্যাকিং হাউসের পাশাপাশি সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার ঘটনা।
কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক ওরেন লাভিয়ে বলেছেন, “প্রতিদিন মাঠে কাজ করা কৃষকরা ইসরায়েলের স্থিতিশীলতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় খাদ্য নিরাপত্তার ভিত্তি। আমরা তাদের অর্থনৈতিক ও অপারেশনাল সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের ইসরায়েলি নাগরিকদের কাছে তাজা ও মানসম্মত কৃষি পণ্য উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রাখতে সহায়তা করবে।”
যোগ্য কৃষকরা সম্প্রতি প্রকাশিত সহায়তা প্রক্রিয়ার অধীনে আবেদন করতে পারবেন।


