আমি অত্যন্ত বেদনার সঙ্গে শরিক হচ্ছি ৫২তম আমর্ড ব্যাটালিয়নের কমান্ডার লেফট্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন শিমোন এবং নাম প্রকাশ না হওয়া তিন বীর যোদ্ধার পরিবারের শোকে, ঈশ্বর তাঁদের রক্তের প্রতিশোধ নিন এবং আমি গতকালের গোলাগুলিতে আহতদের পূর্ণ আরোগ্য কামনা করছি। হিজবুল্লাহর জঘন্য হামলার পর, যা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন, আমি গত রাতে ইসরায়েলি সেনাবাহিনীকে হিজবুল্লাহর ওপর জোরালোভাবে আঘাত হানার নির্দেশ দিয়েছি। ইসরায়েলি সেনাবাহিনী ৮০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বহু সন্ত্রাসী খতম করেছে। এরপর, ইসরায়েলি সেনাবাহিনী আজ সকালে বেকায় হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়েছে। আজ সকালে আমি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন সভা করেছি। আমার নির্দেশ স্পষ্ট: ইসরায়েল আমাদের সেনা বা আমাদের ভূখণ্ডের ওপর কোনো হামলা বরদাশত করবে না এবং এই হামলার জন্য হিজবুল্লাহর কাছ থেকে অত্যন্ত চড়া মূল্য আদায় করবে। ইসরায়েলি সেনাবাহিনী আমাদের বাহিনী ও ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করতে কাজ করবে। যেমনটি আমি গতকালসহ দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করেছি: উত্তর অঞ্চলের জনবসতি রক্ষায় যত দিন প্রয়োজন ইসরায়েল দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে।