ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন: ইসরায়েলি বেসামরিক নাগরিকদের গাড়িচাপা দেওয়ার খবর পাওয়ার পর বেনিমিন ব্রিগেডের অধীন অফরা বসতি এলাকায় ইসরায়েলি সেনা বাহিনী ছুটে যায়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, যার একপর্যায়ে এক ফিলিস্তিনির চোখে-মুখে পেপার স্প্রে ছিটানো হয়। পরবর্তীতে, ওই ফিলিস্তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তার গাড়ি দিয়ে এক ইসরায়েলি নাগরিককে ধাক্কা দেয়। ইসরায়েলি নাগরিকটি সামান্য আহত হন। সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে।
ব্রেকিংসামরিক



