ইসরায়েলি সেনাবাহিনী চলতি সপ্তাহের শুরুর দিকে (সোমবার) গাজা উপত্যকার মধ্য অঞ্চলে হামলা চালিয়ে হামাস সন্ত্রাসী সংগঠনের নুখবা সেলের প্রধান সন্ত্রাসী মোহানাদ আসাদ মাহমুদ আবু গাজালকে নির্মূল করেছে। আবু গাজাল ৭ অক্টোবরের গণহত্যার সময় কিসুফিম এলাকায় অনুপ্রবেশ করেছিলেন। চলতি সপ্তাহের শুরুর দিকে (মঙ্গলবার) উত্তর গাজা উপত্যকায় আরেকটি হামলায় ইসরায়েলি সেনাবাহিনী হামাস সন্ত্রাসী সংগঠনের বিমান বিভাগের পর্যবেক্ষণ কর্মী সন্ত্রাসী রায়েদ হানি মোহাম্মদ আমসিকে নির্মূল করেছে। আমসির পাশাপাশি হামাস সন্ত্রাসী সংগঠনের গাজা ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মোহামেদ নাবহান নাবহান আমসিকে নির্মূল করা হয়। যুদ্ধজুড়ে এবং ইদানীংকালে, সন্ত্রাসীরা ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েল রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করে যাচ্ছিল। হুমকি দূর করতে সুনির্দিষ্ট বিমান হামলায় সন্ত্রাসীদের নির্মূল করা হয়। দক্ষিণ কমান্ডের অধীন ইসরায়েলি সেনাবহিনী চুক্তির সাথে সামঞ্জস্য রেখে এলাকায় মোতায়েন রয়েছে এবং যেকোনো তাত্ক্ষণিক হুমকি দূর করতে কার্যক্রম চালিয়ে যাবে।