৯১তম ডিভিশনের কমান্ডাধীন ৮ম রিজার্ভ ব্রিগেড “দ্য ওল্ড ম্যান”-এর সেনারা দক্ষিণ লেবাননে অগ্রবর্তী প্রতিরক্ষা লাইন জোরদার করতে এবং উত্তরের বাসিন্দাদের সুরক্ষায় লক্ষ্যভিত্তিক স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।
অভিধান চলাকালে ব্রিগেডের যোদ্ধারা উত্তরের জনবসতির দিকে তাক করা একটি লঞ্চার উদ্ধার করে, যার পাশে হিজবুল্লাহ সন্ত্রাসীদের ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েল রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এগিয়ে নিতে ও বাস্তবায়নে ব্যবহৃত অ্যান্টি-ট্যাংক মিসাইল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে: প্রযুক্তিগত সরঞ্জাম, ব্যক্তিগত অস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড ও গোলাবারুদ।
এছাড়াও, গত কয়েক দিনে ৯১তম ডিভিশনের সেনারা বিমান বাহিনীর সাথে যৌথভাবে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ব্যবহৃত অপারেশনাল অ্যাপার্টমেন্ট, হিজবুল্লাহর এক সন্ত্রাসীসহ একটি কমান্ড পোস্ট আক্রমণ করে এবং আরও সন্ত্রাসীদের খতম করে।
ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে শক্তভাবে কার্যক্রম চালিয়ে যাবে এবং ইসরায়েলের নাগরিকদের এবং বিশেষ করে উত্তরের বাসিন্দাদের কোনো ধরনের ক্ষতি হতে দেবে না।