জেরুসালেম, ৫ এপ্রিল, ২০২৬ (টিপিএস-আইএল) — লেবাননে তৎপর ইসরায়েলি পদাতিক কমব্যাট বাহিনী সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর মালিকানাধীন একটি স্কুলের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম খুঁজে পেয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠনের ইউনিফর্ম, এর রাদওয়ান বাহিনীর প্রশিক্ষণ সমাপ্তির সার্টিফিকেট, আরপিজি রকেট পরিচালনার ম্যানুয়াল, সারফেস-টু-সারফেস বা ভূমিত্তে-থেকে-ভূমিতে নিক্ষেপণযোগ্য রকেট এবং লঞ্চার।

স্কুলটির কাছাকাছি সামরিক সরঞ্জাম ও অস্ত্রের আরেকটি ভান্ডার পাওয়া গেছে, যেখানে সামরিক ভেস্ট ও হেলমেট, বিস্ফোরক চার্জ এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছিল।