ইসরায়েলের নাগরিকরা, আমি আমাদের শহীদদের প্রতি মাথা নত করছি, শোকসন্তপ্ত পরিবারগুলোকে আলিঙ্গন করছি এবং আমাদের যোদ্ধা ও আপনাদের—ইসরায়েলের নাগরিকদের কুর্নিশ জানাচ্ছি, যারা আপনাদের শক্তি, শৃঙ্খলা ও দৃঢ়তার মাধ্যমে আমাদের ইরানের ওপর তীব্র আঘাত হানতে এবং মধ্যপ্রাচ্যের রূপ পরিবর্তন করতে সহায়তা করেছেন। অস্থায়ী যুদ্ধবিরতি লড়াইয়ের শেষ নয় বরং বিজয়ের পথের আরেকটি পর্যায়: ইরান দুর্বল ও পরাজিত, ইসরায়েল শক্তিশালী ও সংকল্পবদ্ধ, এবং আমাদের সমস্ত লক্ষ্য যদি পুরোপুরি অর্জিত না হয়, তবে আমরা আরও বেশি শক্তিতে আবারও পদক্ষেপ নেব, কারণ আমরাই উদ্যোগী পক্ষ, আমরাই আক্রমণকারী পক্ষ এবং আমরাই বিজয়ী পক্ষ।