আইডিএফ চলতি সপ্তাহের শুরুতে (মঙ্গলবার) গাজা শহর এলাকায় হামলা চালিয়ে হামাস সন্ত্রাসী সংগঠনের সামরিক শাখার সেল কমান্ডার মুহাম্মদ জামাল মাহমুদ আবু আল-শায়েরকে খতম করে। সন্ত্রাসী ৭ অক্টোবর হত্যাকাণ্ডে কিবুৎস বি’এরি-তে অনুপ্রবেশ করে এবং শ্যারন হার্টজমান-আভিগদোরি, নোয়াম আভিগদোরি, আদি শোহাম, নাভে শোহাম, ইয়াহেল শোহাম এবং শৌশন হারানকে গাজা উপত্যকায় অপহরণ করার সাথে যুক্ত ছিল।
চলতি সপ্তাহের (মঙ্গলবার) জাবালিয়া এলাকায় আরেকটি হামলায়, আইডিএফ পিআইজে সন্ত্রাসী সংগঠনের সামরিক শাখার কমান্ডার মুসাব আব্দুল জলিল সাকিপ বলবিসিকে খতম করে। সন্ত্রাসী ৭ অক্টোবর হত্যাকাণ্ডে ইসরায়েল রাষ্ট্রে অনুপ্রবেশ করেছিল।
সাম্প্রতিক সময়ে, সন্ত্রাসীরা যুদ্ধবিরতির নিয়মতান্ত্রিক লংঘন করে আইডিএফ বাহিনী এবং ইসরায়েল রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল। সৃষ্ট হুমকি দূর করার জন্য সন্ত্রাসীদের আকাশ থেকে খতম করা হয়।
আক্রমণগুলোর আগে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে নির্ভুল অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং আকাশ থেকে নজরদারি অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ কমান্ডের অধীনে আইডিএফ বাহিনী চুক্তি অনুযায়ী এলাকায় মোতায়েন রয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি দূর করতে অপারেশন চালিয়ে যাবে।




