ইরানকে অবশ্যই একমত হতে হবে যে তাদের কখনো কোনো পারমাণবিক অস্ত্র বা বোমা থাকবে না। হরমুজ প্রণালী অবিলম্বে কোনো টোল ছাড়াই, উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। সমস্ত জলমগ্ন মাইন (বোমা), যদি থাকে, তা ধ্বংস করা হবে (আমরা আমাদের দুর্দান্ত আন্ডারওয়াটার মাইন সুইপার দিয়ে বিস্ফোরণের মাধ্যমে এমন অসংখ্য মাইন অপসারণ করেছি। অবশিষ্ট যে সামান্য মাইন রয়েছে, ইরান সেগুলোর তাৎক্ষণিক অপসারণ এবং/অথবা বিস্ফোরণ সম্পন্ন করবে!)। আমাদের আশ্চর্যজনক ও অভূতপূর্ব নৌ অবরোধের কারণে যে জাহাজগুলো প্রণালীতে আটকা পড়েছে, যা এখন প্রত্যাহার করা হবে, তারা “বাড়ির দিকে যাত্রা” শুরু করতে পারে! আপনাদের স্ত্রী, স্বামী, পিতা-মাতা এবং পরিবারকে আমার পক্ষ থেকে হ্যালো বলুন, আপনার প্রিয় প্রেসিডেন্ট! সমৃদ্ধ উপাদান, যা কখনো কখনো “পারমাণবিক ধুলো” নামে পরিচিত, যা ১১ মাস আগে আমাদের শক্তিশালী বি-২ বোমারু বিমান হামলার কারণে সৃষ্ট প্রায় ধসে পড়া পাহাড়ের নিচে গভীরভাবে পুঁতে রাখা হয়েছে, তা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক (একমত হওয়া গেছে যে, চীনসহ একমাত্র যুক্তরাষ্ট্রেরই এটি করার যান্ত্রিক সক্ষমতা রয়েছে!) ইসলামিক রিপাবলিক অব ইরান এবং আন্তর্জাতিক আ পারমাণবিক শক্তি সংস্থার সাথে ঘনিষ্ট সমন্বয় ও সহযোগিতায় উন্মোচন করে ধ্বংস করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন করা হবে না। আরও কম গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়েও একমত হওয়া গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এখন সিচুয়েশন রুমে বৈঠক করব। এই বিষয়টি মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প

Credits from Donald Trump Truth Social Network